শিশুর পরিপূর্ণ বিকাশের ধারাবাহিকতার ধাপ সমূহ
শিশুর বিকাশ একজন শিশুপ পরির্পূ ণ মানুষ হিসেবে বেড়ে ওঠার ভিত্তি হল প্রাকশৈশবকাল। গর্ভাবস্থা থেকে পাঁচ বছর বয়সের মধ্যেই পরিপূর্ণ বিকাশের ভিত্তি তৈরি হয়। শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যেমন প্রয়োজন খাবার তেমনি তার বিকাশের জন্য প্রয়োজন বাবা-মায়ের সঠিক যত œ ও ভালবাসা। জীবনের প্রথম বছরগুলেতে শিশুর শরীরের আকার বৃদ্ধির সাথে সাথে শিশু যা শেখে এবং যেভাবে শেখে তার উপরই গড়ে ওঠে তার বুদ্ধিমত্তা, ভাষার বিকাশ, সমাজিক ও আবেগের বিকাশ এবং ছোট-বড় মাংসপেশীর নিয়ন্ত্রন, চোখ ও হাতের সমন্বয়ের দক্ষতা। একারনেই শিশুর ধাপে ধাপে বেড়ে ওঠা ও বিকাশের জন্য তার জীবনের প্রথম তিনটি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে। শিশু জন্মের সময় সব দক্ষতা নিয়ে জন্মায় না বরং ধীরে ধীরে এবং ধাপে ধাপে তার সব দক্ষতা অজির্ত হয়। শিশুকে এই দক্ষতা অর্জনে সহায়তা করার জন্য যত œ কারীরা (বাবা-মা ও বড়রা) শিশুর লালনপালনে গোছল, খাওয়োনো, ঘুম পাড়ানের সময় নানা ধরনের খেলা করেন ও মিষ্টি করে শিশুর সাথে ছড়া, গল্প ও কথা বলেন। এতে করে শিশুর ভাবের আদান-প্রদানে অভিব্যক্তি প্রকাশের সক্ষমতা বাড়ে। শিশু অন্যের কথা ব...